রাশিয়ায় কয়লা খনি অগ্নিকাণ্ডে নিহত ১১, নিখোঁজ ৪৮

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২:০৫ এএম

রাশিয়ার সাইবেরিয়ায় একটি কয়লা খনিতে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক ডজন খনি শ্রমিক। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৮ জন।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সাইবেরিয়ার কেমেরোভোর বেলোভো শহরের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একইমধ্যে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে উদ্ধার দল। তবে নিখোঁজদের অবস্থান এখনো জানা সম্ভব হয়নি।

দেশটির জরুরি সেবা ও স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, দুইশ জনের বেশি মানুষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ওই খনির ভেতরে আটকে পড়েছেন অনেকে।

কেমেরোভো অঞ্চলের গভর্নর জানান, শহরের কাছে লিস্টভ্যাজনয়া কয়লা খনিতে ঘটনার সময় ২৮৫ জন শ্রমিক ছিল।

রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়ার একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডের পর ৪৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। 

স্থানীয় গণমাধ্যমের সবর্শেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর খনি থেকে মোট ২৩৭ জনকে উদ্ধান করা হয়। যাদের মধ্যে আহত ৪৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

image


আরও পড়ুন: করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

রাশিয়ার খয়লা খনিগুলোতে প্রায় এ ধরণের দুর্ঘটনা ঘোতে। ২০১০ সালে দেশটিতে ঘটনা সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে সাইবেরিয়ার রাস্পাদস্কায়া খনিতে। সে সময় ৯১ জন নিহত হন এবং একশ' জনেরও বেশি শ্রমিক আহত হন।


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর