নির্বাচনে পরাজয়ের শোকে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান স্ট্রোক করে মারা গেছেন। তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

সোমবার (২৯ নভেম্বর) সকালে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। 

হাবিবুর রহমান (৩৫) বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখলা গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন। 

স্বজনরা জানায়, সোমবার সকাল থেকে তিনি বুকে ব্যাথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। বেলা সাড়ে এগারোটার পর বুকের ব্যথা বেশি বেড়ে যায়।

এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাকলজোড়া ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন তিন হাজার ৩০০টি।

আরও পড়ুন: নির্বাচনী সহিংসতায় আহত স্কুলছাত্রের মৃত্যু

আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পাঁচ হাজার ৯৫১ ভোট পান। 

তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম সফিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার ৫৬৬টি। 

মোট ১৮৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী তালুকদার। আর তৃতীয় স্থানে অবস্থান করেছেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। 

বাকলজোড়া ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ১১৬ ভোটের বিপরীতে ভোট পড়েছে ১৫ হাজার হাজার ৩৯৩ টি।

এ নিয়ে দুগার্পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে
নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
নেত্রকোনার মদনে ১২ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ ওরফে মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর