অবকাঠামোর নাম দেখিয়েই কোটি টাকা লোপাট

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম

বরগুনায় সংসদ সদস্যের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর নাম দেখিয়ে কাজ না করেই লোপাট করা হয়েছে এক কোটি টাকা।

একাত্তরের অনুসন্ধানে দেখা গেছে, প্রত্যেকটি লোপাটের পেছনে সংসদ সদস্যের সম্মতি রয়েছে । যদিও নিজেকে নির্দোষ দাবী করেছেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সংসদ সদস্যের প্রকল্প অনুযায়ী বরগুনা সদর ইউনিয়নের কালিরতবক গ্রামের কদম আলী হাজি বাড়ি রাস্তা মেরামতে ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।

তবে, যেমন রাস্তা পড়ে আছে তেমনই। বাড়ির লোকজন বলছেন এই বরাদ্দের বিষয় কিছুই জানেন না তারা।

একই অবস্থা বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা এলাকার মোশাররফ হাওলদারের বাড়ি থেকে শাহজাহান হাওলাদারের ২০০ ফুট রাস্তারও।

২০২০-২০২১ অর্থ বছরে বরগুনা সদরের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য তিন কিস্তিতে ১৮১টি প্রকল্পে এক কোটি ১৪ হাজার ৬৬৬ টাকা বরাদ্দ দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভ। প্রকল্পের কাজ হয়েছে মাত্র ১৮টির। বাকিগুলোর বিল নেয়া হয়েছে কিন্তু এলাকায় গিয়ে কোন কাজ দেখা যায়নি।

মুঠোফোনের বিভিন্ন কথোপোকথনে প্রমাণ পাওয়া গেছে অনিয়মের। যেখানে দায়িত্বরত আমলারা বিল তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এসব বিষয় জানতে চাইলে অভিযুক্ত সংসদ সদস্য দায় চাপান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপরে।


একাত্তর/এসএ

একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। 
বিগত সময়ে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তবে দুর্নীতিবাজরা নিজ দলের...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর