কাউন্সিলর হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৩ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো: সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ দাস হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলার নাঙ্গলকোট উপজেলার গান্দাচি মজুমদার বাড়ির সন্ত্রাসী শাখাওয়াত হোসেন জুয়েলের(৪৮) কাছ থেকে অস্ত্র উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, দুইটি পিস্তলের ম্যাগজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাঙ্গলকোট উপজেলার গান্দাচি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এসময় সন্ত্রাসী জুয়েলের বাড়ি থেকে দুইটি অস্ত্র গুলিসহ উদ্ধার করা হয়। পরে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: ফেরির অপেক্ষায় আটকে আছে পাঁচ শতাধিক গাড়ি

জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্রগুলো গত ২২ নভেম্বর কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যায় এজহারনামার এক নং আসামী শাহআলম ব্যবহার করেছিল।

হত্যাকাণ্ডের পরদিন ২৩ নভেম্বর রাতে শাহআলম জুয়েলের বাড়ি আসে। অস্ত্রগুলো নিরাপদে রাখতে বলে ২৪ নভেম্বর সকালে চলে যান শাহআলম। জেলখানায় থাকাকালীন তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক  তৈরি হয়েছিলো।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


একাত্তর/টিএ

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর