মসজিদে অচেতন করে তাবলীগ সদস্যদের সর্বস্ব লুট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৪:০৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। 

এদের মধ্যে গুরুতর অসুস্থ ৮ জনকে কুয়াকাটার ২০-শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লে কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেনি। 

এসময় স্থানীয়রা দেখতে পায় তাদের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


একাত্তর/এসএ

বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
রাজধানীর বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে যাওয়া তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শেখ হাসিনার সরকার পতনের পর পাঁচ আগস্ট মুন্সীগঞ্জের সদর ও টংগিবাড়ী থানা লুট করে নিয়ে যাওয়া ২১৯টি অস্ত্র ও প্রায় আট হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। 
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি শাখায় রাতের আধারে সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর