মুন্সীগঞ্জে লুট হওয়া ২১৯ অস্ত্র উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০১:৪০ পিএম

শেখ হাসিনার সরকার পতনের পর পাঁচ আগস্ট মুন্সীগঞ্জের সদর ও টংগিবাড়ী থানা লুট করে নিয়ে যাওয়া ২১৯টি অস্ত্র ও প্রায় আট হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর শুরু হয়। 

লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খাঁনের কাছে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি জমা দেন। 

এর মধ্যে রয়েছে- উদ্ধার হওয়া ১৪০ টি অস্ত্র এবং তিন হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ। এছাড়া নগদ এক লাখ ৯ হাজার ৫০০ টাকা বুঝিয়ে দেন তিনি। 

পরে দুপুর সাড়ে ১২ টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: রিফাত ও ক্যাপ্টেন চার্লস টংগিবড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলীর কাছে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন। এসবের মধ্যে রয়েছে- ৭৯ টি অস্ত্র ও তিন হাজার ৮৯১ টি গোলাবারুদ। 

তবে দুটি থানা থেকে কী পরিমান অস্ত্র ও গুলি লুট হয়েছে সে পরিসংখ্যান পাওয়া যায়নি। 

এর আগে গত ছয় আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা, ট্র্যাফিক কার্যালয়সহ লুট হওয়া সরকারি অস্ত্র দ্রুত সেনা ক্যাম্পে জমা দেওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী।

আরবি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর