অরক্ষিত রেলগেট ও একজন শামীম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৫:০৫ পিএম

আজ নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় যে চারজন মারা গেছেন তাদের মধ্যে ছিল তিনটি শিশু ও একজন তরতাজা যুবক। যুবকের নাম শামীম। বয়স ৩০। এলাকার মানুষ তাকে পরোপকারী হিসেবেই চেনে। গ্রামের কেউ বিপদে পড়ুক, কেউ অসুস্থ হোক- সবার আগেই এগিয়ে আসতেন শামীম। সেই পরোপকারী প্রাণটিও আজ খোয়া গেলো। আর আজ শামীম যা করেছিলেন বেঁচে থাকলে হয়তো সিনেমার হিরোরাও হার মানতো তার কাছে। তবে যে চেষ্টা আজ শামীম করে গেছেন তা অবশ্যই ভার্চুয়াল জগতের কোনো হিরোর স্বপ্নের মতো। শামীম বুঝিয়ে দিয়ে গেছেন তিনি ছিলেন ‘রিয়েল হিরো’।

অনেকেই আজ কাছ থেকে দেখেছেন শামীমের এই হার না মানা দৃশ্য। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন অবুঝ শিশু (ভাই-বোন) খেলছিল রেল লাইনে। ট্রেন প্রায় কাছাকাছি। রেল লাইনের পাশে দাঁড়ানো শামীম ওই তিন শিশুর বিপদ দেখে রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। সে অভিযানে এক শিশুকে কোলে তুলে সরে আসার সময় ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়।

শামীমের ভায়রাভাই জেলা শহরের নিউ বাবুপাড়ার আক্রাম হোসেন জানান, শামীম এক সময়ে ঢাকায় এফডিসিতে চাকরি করতেন। সেখানে চাকরির সুবাদে কয়েকটি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয়ও করেছিলেন। সেখান থেকে দুই বছর আগে বাড়ি ফিরে সংসার দেখাশোনা করছিলেন। এরই মধ্যে রেলপথের বউবাজার নামক স্থানে একটি সেতুর সংস্কার কাজ চলছিল। তাকে সেই কাজের দেখা শোনার দায়িত্ব দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। বুধবার সকালে সে দায়িত্বে সেখানে অবস্থান করছিলেন। এরই মধ্যে দুর্ঘটনা থেকে শিশুদের বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারান।

তিনি বলেন, শামীম অত্যন্ত একজন ভদ্র স্বভাবের ছেলে। মানুষের উপকার করা তার নেশা। 

শামীমের মামি রুমি আক্তার জানান, প্রায় সাত বছর আগে শামীমের বিয়ে হয়। তাদের ঘরে মিত্তাহুল জান্নাত নামে ছয় বছরের এক মেয়ে সন্তান আছে। বাবা আনোয়ার হোসেন মারা গেছেন অনেক আগেই। স্ত্রী, সন্তান এবং মা চিনু বেওয়াকে নিয়ে তার পরিবার। কোথা থেকে এখন আসবে এই পরিবারটির অন্ন? 

যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শামীমের পরিবার ১০ হাজার টাকা আর শুকনো কিছু খাবার পেয়েছে। কে জানে আজকের পর শামীম, তার পরিবারকে কেউ মনে রাখবে কি না!

তবে স্থানীয়দের একটাই অভিযোগ, রেলক্রসিং না থাকায় ঝড়ে গেলো চারটি তাজা প্রাণ।

image


একাত্তর/এসি

রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ১৪ জন...
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নীলফামারীর গুরুত্বপূর্ণ দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) সুনির্দিষ্ট দাবিতে রেলপথ অবরোধ করেছেন হাজারো স্থানীয় বাসিন্দা। বুধবার সকাল ৯টা থেকে দারোয়ানী টেক্সটাইল...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক...
মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে, আদালত চত্বর থেকে বের হওয়ার মুহূর্তে তৈরি হয় নতুন...
চলতি ২০২৬ সালের প্রথম ০ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে সিটি ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) সিটি ব্যাংকের এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর