দাদন হত্যাকাণ্ডে এক আসামি গ্রেপ্তার, উদ্ধার হয়নি কাটা পা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০২:৩৬ পিএম

মাদারীপুরের শিবচরে দাদন চোকদারকে কুপিয়ে হত্যার ঘটনার ১৪ দিন পর হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা এজাহারভুক্ত আসামি আরমান শেখকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এসআই রবিউল ইসলামের নেতৃত্বে ঢাকার কাপ্তান বাজার থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) শিবচর পৌরসভাধীন পূর্ব শ্যামাইল গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে দাদন চোকদার নামে এক কৃষককে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় দাদন চোকদারের।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২২ জনের যাবজ্জীবন

এ ঘটনায় ওইদিন রাতে নিহত দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় মামলা করে।

বৃহস্পতিবার সকালে আসামিকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ বুধবার দিবাগত রাতে ঢাকার কাপ্তান বাজার থেকে এজাহারভুক্ত আসামি আরমান শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বুধবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। কাটা পাসহ বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/টিএ

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর