স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার মামলায় স্ত্রী কারাগারে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:৫৮ পিএম

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় হত্যার অভিযোগ এনে তার স্ত্রী রূপসী দেওয়ানের বিরুদ্ধ থানায় মামলা হয়েছে। 

গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানায় ওই পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পরে  শুক্রবার (১০ ডিসেম্বর) এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রূপসীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার শিকার ইফতেখার আল-আমিনকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এবং পরে শারীরীক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

চিকিৎসকদের বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ জানিয়েছেন, সেখানে তার অপারেশন করে কেটে ফেলা পুরুষাঙ্গ জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন চিকিৎসকরা। 

ওসি বলেন, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার স্ত্রী জিজ্ঞাসাবাদে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার কথা স্বীকার এবং বাসার ময়লার ঝুড়ি থেকে সেটি বের করে দিয়েছেন। 

রূপসীর দাবি, তার স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার ক্ষোভে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। 

আরও পড়ুন: মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়া হয়নি

গত বৃহস্পতিবার বিকেলে এসআই ইফতেখার আল-আমিন মহানগরীর সাগরপাড়া এলাকায় তার ভাড়া বাসায় ঘুমিয়েছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রূপসী দেওয়ান ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে ইফতেখার আল-আমিনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর