আবদুল মাবুদের রুটিন পদায়ন, রংপুরে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্ক নেই: আরএমপি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার সঙ্গে এই রুটিন পদায়নের কোনো সম্পৃক্ততা নেই বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরএমপি।

মঙ্গলবার (২৫ আগস্ট) আরএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে পুলিশ কমিশনারের পদায়নকে মাছুয়াপাড়ার চার হত্যাকাণ্ডের ঘটনার শাস্তি বা প্রত্যাহারের অংশ হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল।

বিজ্ঞপ্তির সূত্র ধরে আরএমপি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন (স্মারক নম্বর: ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০৮৫.২৫-২৯৩, তারিখ: ১২ আগস্ট ২০২৬) অনুযায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। আর মাছুয়াপাড়ার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ২২ আগস্ট। ফলে ওই ঘটনা ঘটার ১০ দিন আগেই তার পদায়নের সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন সম্পন্ন হয়েছিলো।

অতএব, ২২ আগস্ট মাছুয়াপাড়ায় সংঘটিত একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা ওই ঘটনার কারণে তার পদায়ন হয়েছে, এমন তথ্যের কোনো ভিত্তি নেই।

আরএমপি উল্লেখ করে, পুলিশ কমিশনারের সুদৃঢ় নেতৃত্ব ও পেশাদারি সিদ্ধান্তের কারণেই মাছুয়াপাড়ার ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রাথমিক রহস্য ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে উন্মোচিত হয়। আসামিদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পেছনেও পুলিশ কমিশনারের নিবিড় তদারকি ভূমিকা রেখেছে।

প্রশাসনিক এই নিয়মিত পদায়নের সঙ্গে স্পর্শকাতর কোনো অপরাধমূলক ঘটনাকে না জুড়ে সঠিক তথ্য প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

একাত্তর/এসি
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর