সন্তান হত্যার ভয়ে দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক এক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:০৬ পিএম

বাগেরহাটে ঘরে ঢুকে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, নির্যাতনের পর ওই গৃহবধূর ঘর থেকে নগদ ৪৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেন লুট করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ (২৩) বেসরকারি ব্যাংকের নিরাপত্তা কর্মী বলে জানা গেছে।

অভিযুক্তের নাম রুবেল হাওলাদার (২৬)। তিনি পাশের পোলঘাট গ্রামের বাসিন্দা। 

নির্যাতনের শিকার ওই গৃহবধূ জানান, সোমবার রাতে বাড়িতে তিন বছরের শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে আর কেউ ছিল না। রাতে রুবেল কৌশলে দরজার সিটকানি খুলে ঘরে ঢোকে। এরপর শিশু কন্যাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় রুবেলের সঙ্গে থাকা তার চাচাতো দেবর সজল ঘরের বাইরে ছিল। 

আরও পড়ুন: প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষে পুলিশের ওসি নিহত

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে সজল নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত রুবেল হাওলাদারকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর