জবি ছাত্রীকে ট্রাক চাপা দেওয়া চালক গ্রেপ্তার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২:১৭ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

ওই ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের  কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।    

এর আগে, শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভুঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড়ো।

আরও পড়ুন: কর্মী নেবে মালয়েশিয়া, চুক্তি সই

স্থানীয়রা জানান, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর