নৌকার চেয়ারম্যান প্রার্থীর কব্জি কেটে নিলো প্রতিপক্ষ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৮ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে তার হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এসময় তাকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক আহতও করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী সমর্থকেরা। 

এসময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী সমর্থক লিফলেট নিয়ে প্রচারণায় গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আরও পড়ুন: দেওয়ানগঞ্জের মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার

এতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব বেপারীর হাতের কব্জি কেটে যায় ও তিনি মারাত্মকভাবে জখম হন। 

তাকে আহত অবস্থায় মঠবাড়িয়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার অফিনার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর