কারাভোগ শেষে দেশের পথে ১৩ ভারতীয় জেলে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:০৮ পিএম

তিন মাস ২০ দিনের কারাভোগ শেষে ভারতের চব্বিশ পরগণার উদ্দেশ্য মোংলা থেকে রওনা হয়েছেন ১৩ ভারতীয় জেলে। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে তারা বাগেরহাট কারাগার থেকে ছাড়া পেয়ে সেখান থেকে মোংলায় এসে দুপুরেই তাদের ট্রলার নিয়ে সমুদ্রপথেই স্বদেশের পথে রওনা হয়েছেন। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৪ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে এফ.বি পিতা-মাতার আশীর্বাদ নামক ট্রলারসহ ভারতীয় এই ১৩ জেলেকে আটক করে কোস্ট গার্ড। 

এরপর কোস্ট গার্ড তাদেরকে পুলিশে হস্তান্তর করার পর পুলিশ বাগেরহাট আদালতে পাঠান। আদালতের আদেশে দীর্ঘ তিন মাস ২০ দিন কারাভোগ করে বৃহস্পতিবার খালাস পান তারা। 

আরও পড়ুন: রাজধানীতে আবারও ময়লার গাড়ির চাপায় মৃত্যু

ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে মোংলা থানা পুলিশ তাদেরকে ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি মনোজ কুমার পাণ্ডের কাছে হস্তান্তর করেন। এরপরই তারা মোংলার ফেরী ঘাট এলাকায় থাকা তাদের ট্রলার নিয়ে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যান। 

ছাড়া পাওয়া জেলেরা হলেন ভারতের চব্বিশ পরগণার মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরাঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। 


একাত্তর/এসজে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর