নির্বাচনী প্রচারণায় বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে এবার ভোটারদের বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ করার অভিযোগ উঠেছে দুই মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।

রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। ভোটে জয়ী হতে ব্যতিক্রমী পন্থা বেছে নিয়েছেন বগুড়ার কাহালু উপজেলার দুই মেম্বার প্রার্থী। 

নির্বাচনী বিধিমালার ১৭ নং ধারা লঙ্ঘন করে ভোটারদের বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ করার অভিযোগ উঠেছে পাঁচ নং মুড়োইল ইউনিয়নের দুই নং ভালডা ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আব্দুল মজুদ সরকার ও ইমদাদুল হক মল্লিকের বিরুদ্ধে। 

ভোট পেতে এমন কৌশল নেয়ার কথা জানতে চাইলে প্রতিদ্বন্দ্বিতাকারী ইমদাদুল হক মল্লিক এসব কথা অস্বীকার করেন। আরেক প্রার্থী আব্দুল মজুদ সরকার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। 

image


আরও পড়ুন: আধুনিক করতে সাময়িক বন্ধ চিনিকলগুলো: শিল্পমন্ত্রী

তবে তার স্ত্রী আয়েশা বেগম বিষয়টি স্বীকার করেন বলেন, তারা ওই ওয়ার্ডের এক হাজার চারশ' ভোটারদের বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ করেছেন। 

এ ঘটনায় ভোটাররাও আছেন বিড়ম্বনার মধ্যে। তারা জানান, স্বচ্ছ ভোটকে কলঙ্কিত করতেই এমন কৌশল বেছে নিয়েছেন দুই প্রার্থী। আর নির্বাচন কর্মকর্তাকে এমন ঘটনা জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করেন ভোটাররা। 

এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর