ব্যালট ছিনতাইয়ের সময় বাবা-মেয়ে আটকের পর উত্তেজনা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১০ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় মেয়ে ও বাবাকে আটক করা হয়েছে।

এসময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করে। এতে বুলেট লেগে একজন আহত হয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাবুল (৪৫) ও তার মেয়ে কামরুন নাহার (২৫)। গুলিতে আহত হয়েছেন স্থানীয় হোসেন আলী (৩৫)।

এই ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র‌্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু

এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার সব ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলেছে। উৎসবমুখরভাবে কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ভোটাররা। এসময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭২ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোট কেন্দ্র ১৮৮ টি।


একাত্তর/টিএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর