নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ জন।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চে আগুন: নিহতের পরিবারে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
কাচঁপুর হাইওয়ে পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ সাজ্জাদ খান জানান, বিকেলে ব্রাক্ষনবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ব্রাক্ষনবাড়িয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এসময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয় ও আহত হয় ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
একাত্তর/টিএ
