ঘাট থেকে সরানো হলো পোড়া লঞ্চ, উদ্ধার অভিযান অব্যাহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনার অষ্টম দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এদিকে লঞ্চ ঘাটের টার্মিনাল থেকে দুর্ঘটনা কবলিত এমভি অভিযান-১০ লঞ্চটি সরিয়ে শহরের ডিসি পার্ক ও কালেক্টরেট স্কুল সংলগ্ন সুগন্ধা তীরে রাখা হয়েছে। আগুনের ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া মামলায় পোড়া লঞ্চটিকে জব্দ দেখিয়েছে সদর থানা পুলিশ। মামলা ও তদন্ত কমিটির পরিদর্শনের কারণে পোড়া লঞ্চটিকে ঝালকাঠিতে রাখতে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুর্ঘটনাস্থল থেকে লঞ্চটি সরানো হয়। তবে উদ্ধার অভিযানের অষ্টম দিনের দুপুর পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি।

বরিশাল নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের টিম লিডার মো. হুমায়ন কবির বলেন, , ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। মরদেহ উদ্ধারের খবরে পেলেই ঝালকাঠিতে ছুটে আসছেন নিখোঁজদের স্বজনেরা। 

আরও পড়ুন: প্রয়োজনে ১০ মার্ডার, চেয়ারম্যান প্রার্থীর ছেলের হুমকি

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৪৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে এখানও নিখোঁজ রয়েছেন অনেকে।


একাত্তর/এসি 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর