প্রয়োজনে ১০ মার্ডার, চেয়ারম্যান প্রার্থীর ছেলের হুমকি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৪০ পিএম

‘মাইর খেয়ে আসা যাবে না, মাইর দিয়ে আসতে হবে। তার জন্য যদি ১০টা মার্ডারও করা লাগে তাই করবেন। আমি বাকিটা দেখবো ইনশাল্লাহ'- এমন বক্তব্য দিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কুমিল্লার চান্দিনার জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ছেলের মিজানুর রহমান খান। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনার জোয়াগ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের এক উঠান বৈঠকে তিনি এমন বক্তব্য রাখেন। এসময় তার পিতা ওই মঞ্চে উপস্থিত ছিলেন। পরে ওই রাতেই সেই বিতর্কিত বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিজান ১৩নং জোয়াগ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল আউয়ালের ছেলে। 

ওই ভিডিওতে মিজানকে নিজের কর্মীদের উসকানি দিতে দেখা গেছে। এসময় তিনি বলেন, ‘আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার লোকদের এক ফোঁটা রক্ত ঝড়ে, আপনি ১০ ফোঁটা রক্ত নিয়ে আসবেন। বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। ছাড় দেওয়া যাবে না, এক চুল পরিমাণও ছাড় দেবো না। মিজান কি জিনিস এখনও জোয়াগের অনেক মানুষ জানে না। জানা উচিত, যখন নমিনেশন নিয়ে আসছি তখন থেকেই জানা উচিত।’ 

আরও পড়ুন: আন্দোলনে ব্যর্থতা জনগণ প্রত্যাক্ষিত বিএনপির একমাত্র প্রাপ্তি: কাদের

এদিকে মিজানের উসকানি ও প্রতিপক্ষকে ঘায়েল করতে এমন হুমকিতে হতবাক জোয়াগ ইউনিয়নসহ চান্দিনার মানুষ। ফেসবুকে নিন্দাসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। 

জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম সওদাগর বলেন, ‘আমি অসুস্থ, বাড়িতেই আছি। ভিডিওটি আমিও দেখেছি কিন্তু বিস্তারিত জানিনা। আর মিজান আওয়ামী লীগের কেউ না। তার পিতা আওয়ামী লীগের প্রার্থী।’ 

এ ব্যাপারে চান্দিনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ‘ভিডিওটি আমি দেখিনি। যদি এমন বক্তব্য কেউ দিয়ে থাকে তাহলে আইন অমান্য করেছে এবং নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। বিষয়টি খতিয়ে দেখবো।’ 


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর