কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িচংয়ের জসিম মোটরসাইকেলযোগে নিমসার থেকে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জসিম।
আরও পড়ুন: করোনা বাড়লে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহসহ ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর/এসজে
