আট দফা দাবি আদায়ে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৬:৩১ পিএম

নবম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মী আইন পাসসহ আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠন।

শনিবার (১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে একযোগে সারাদেশে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আট দফা দাবি গণমাধ্যমকর্মীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। অবিলম্বে আট দফা বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।

আট দফা দাবির মধ্যে রয়েছে, গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করতে হবে, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে। সব প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে। বেতন-ভাতা নিয়মিত দিতে হবে। 

আরও পড়ুন: দেশে প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ফকিরহাট

বকেয়া পরিশোধ করতে হবে, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা/পেনশন চালু করতে হবে। 

সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে। সমাবেশ থেকে নেতারা আগামী ১৫ জানুয়ারি নির্বাহী পরিষদের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। 


একাত্তর/এসজে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর