বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার রাতে লক্ষ্মীপুর গ্রামের ওয়াজিহিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে রুহুল আমিন গাজীকে দাফন করা হয়।

জানাজায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের নেতা, বিএনপি, জামায়াতে ইসলামীর জাতীয় ও স্থানীয় নেতাসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির আব্দুর রহিম পাটোয়ারী। 

জানাজার আগে রুহুল আমিন গাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির বিল্লাল হোসেন মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শিক্ষক কল্যাণ সংগঠনের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর শহর জামাতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার আলী, জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও মরহুমের একমাত্র ছেলে আফফান প্রমুখ।

এর আগে রাজধানী ঢাকায় দুই দফায় জানাজা হয় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর।

আরবিএস
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। চোখের জলে শিশুটিকে চিরবিদায় জানিয়েছে এলাকাবাসী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার সেই শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিক ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের গায়েবানা জানাজা পড়ার সময় এক ইমামকে আটক করে নিয়ে গেছে পুলিশ। ওই ইমাম স্থানীয় বিএনপির নেতা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর