হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৩:৩৬ পিএম

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বড় জয়দেবপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় নবজাতককে চুরির অভিযোগে শিউলি আরা নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, শিউলির বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করছে। প্রথম ঘরে সন্তান থাকলেও দ্বিতীয় ঘরে কোন সন্তান না থাকায় সে ওই নবজাতককে চুরি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। শিউলির স্বামী মোস্তাফিজুর রহমান একজন ট্রাক্টর চালক।

আরও পড়ুন: দেখভালের কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

পুলিশ আরও জানায়, শিউলির ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। পরে শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, সোমবার সকালে জায়েদা বেগম নামে এক প্রসূতি দিনাজপুর জেনারেল হাসপাতাল ওই নবজাতকের জন্ম দেন। দুপুরে তিনি তার বোনকে নিয়ে টয়লেটে যাওয়ার সময় নবজাতককে ওই মহিলার কাছে রেখে গেলে সে নবজাতককে নিয়ে পালিয়ে যায়।


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর