রেললাইনের ওপর ট্রাক বিকল, সংঘর্ষে বন্ধ ট্রেন চলাচল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:৫৭ এএম

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর চারটার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাচ্ছিল।

আরও পড়ুন: বাসচাপায় পথচারীর মৃত্যু

এসময় যশাই মোড় সংলগ্ন ছয় নম্বর রেলগেট খোলা থাকায় বালুবোঝাই একটি ড্রাম ট্রাক পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়লে রেলগাড়ির সাথে সংঘর্ষ হয়। 

এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন। ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার সাথে ইঞ্জিনের সাথে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়। 


একাত্তর/এসজে

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর