শিশু ধর্ষণে স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর সাত বছরের কারাদণ্ড

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৮:৪১ পিএম

নড়াইলে এক শিশুকে (১২) ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগ এক দম্পতিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বল্যামুখ গ্রামের মৃত ফাজেল মোল্লার ছেলে লিয়াকত মোল্লা (৬৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫৫)।

এর মধ্যে লিয়াকত মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা এবং তার স্ত্রী সুফিয়া বেগমকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামির ওপর আরোপিত অর্থ তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে নিলামে বিক্রি করে তা ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৫ জানুয়ারি) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এই দণ্ডাদেশ দেন।

এর আগে গত ২০২১ সালে তিন মার্চ নড়াইলের তুলারামপুরের বামনহাট গ্রামের ধর্ষণের শিকার ওই শিশুর অবৈধ গর্ভপাতের ঘটনাও ঘটে।

মামলার বিবরণে জানা যায়, লিয়াকত মোল্লা সম্পর্কে শিশুটির প্রতিবেশি চাচা। ভিকটিমের পিতা দিনমজুর ও মা বাড়ি বাড়ি কোরআন শেখান। ২০২১ সালের তিন মার্চে শিশুটির মা ও বোন জানতে পারেন নাবালিকাটি গর্ভধারণ করেছে। কারণ জানতে চাইলে শিশুটি জানায়, একই গ্রামের চাচা লিয়াকত মোল্লা টাকার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে। 

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, পুলিশ সদস্যের স্ত্রী গ্রেপ্তার

পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে, অভিযুক্তরা নড়াইল শহরে একটি ক্লিনিকে তার গর্ভপাত ঘটায়। এ ঘটনায় শিশুর ভাই বাদি হয়ে মামলা করেন। সাক্ষ্য শেষে আদালত এ দণ্ডাদেশ দেন। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর