প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, পুলিশ সদস্যের স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৬:৪৬ পিএম

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে ওই চক্রের মূল হোতা অনিক-আশামনী দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব। 

মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর ঠিকাদার পাড়ার একটি বাসা থেকে ফাতিমা খাতুন আনিসা নামে ওই নারীকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। তার স্বামী রংপুর পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত।

আরও পড়ুন: লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ অন্তত আট

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন জানান, প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া চক্রের এক দম্পতিকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তদন্তে ফাতিমা খাতুন আনিসার নাম উঠে আসে। 

উল্লেখ্য, প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়াসহ টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকার নিজ বাড়ি থেকে গত রোববার এই মামলায় শাহারুখ করিম অনিক ও তার স্ত্রী আশামনী আক্তারকে গ্রেপ্তার করে র‌্যাব।


একাত্তর/এসজে 
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর