ম্যারাথনে প্রাণ হারানো দৌড়বিদের জানাজায় মানুষের ঢল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:০৪ পিএম

চট্রগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় প্রাণ হারানো পটুয়াখালীর দৌড়বিদ গহর জামিল টুকুর জানাজায় মানুষের ঢল দেখা গেছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ এতে অংশ নেয়।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পৌর কবরস্থানে টুকুকে দাফন সম্পন্ন হয়।

জানাজা শেষে রাজনৈতিক,সাংস্কৃতিক এবং পটুয়াখালী প্রেসক্লাবসহ নানা সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুল সহপাঠীসহ স্বজন-শুভাকাঙ্ক্ষীদের কান্নার রোল পরে এলাকায়।

মৃত গহর জামিল টুকু তৎকালীন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মরহুম মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়ার ছেলে ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেনের ছোট ভাই ছিলেন।

পরিবারে স্ত্রী রোকসানা শারমিন রুমা ও অপসরা (১৫), রুপন্তি (১২) এবং এ্যাথেনা (৫) বছর বয়সী তিন কন্যা রয়েছে তার।

গহর জামিলের ৯৩ সালে এসএসসি ব্যাচের সহপাঠীরা জানান, প্রথমে বিমানবাহিনী চাকরি হয় টুকুর। পরে প্রাইম ব‌্যাংকসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছেন তিনি। ছাত্র জীবনে পটুয়াখালী সরকারী কলেজ ছাত্র সংসদের এজিএস ছি‌লো। টুকু ‘টিম পটুয়াখালী’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। দেশের যে কোন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। ৪৪ বছর বয়সে টুকু অন্তত দুই ডজন পুরস্কার লাভ করেছেন।

টুকুর মৃত্যুর খবর শুনে দেশের নানা প্রান্ত থেকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা পটুয়াখালী পৌঁছে জানাজায় অংশ নেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি টুকুর চাচা কামাল হোসেন রফিক মারা যায়। কক্সবাজারের পতেঙ্গা সমুদ্র সৈকতে শুক্রবার সকালে ‘সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন’ -শিরোনামে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে টিম চট্টগ্রাম নামে একটি সংগঠন। ২১ কিলোমিটারের ওই দৌড় প্রতিযোগিতা ৭শ’ প্রতিযোগীর মধ্যে অংশ নেন পটুয়াখালীর গহর জামিল টুকু।

আরও পড়ুন: কারাগার থেকে ফাঁসির আসামির নির্বাচনী প্রচারণা!

দৌড় প্রতিযোগিতা শুরু করে ভালভাবেই সম্পন্ন করে পটুয়াখালীর প্ল্যাকার্ড প্রদর্শন করে ফিনিংশি লাইনে গিয়ে অসুস্থ হয়ে পরেন টুকু। তাৎক্ষণিকভা‌বে তা‌কে স্থানীয় চট্রগ্রাম নেভী  হাসপাতালে ও প‌রে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।


একাত্তর/আরএ

দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
এ সময় আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শহিদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শহিদরা শহিদ। শহিদদের তালিকা দেওয়া থাকবে। শহিদদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর