‘সমন্বয়ক’ পরিচয়ে অপহরণ, চট্টগ্রামে গ্রেপ্তার চার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক আবেদীন আল মামুন এবং তার ব্যক্তিগত গাড়িচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে পাহাড়তলী জোন পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফ। তাদের সবার বয়স ২২ থেকে ২৩ এর মধ্যে। 

সিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক কারখানা প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক আবেদীন আল মামুন ও তার ব্যক্তিগত গাড়িচালক মো. জুয়েলকে আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার প্রভাতি স্কুলের বিপরীতে অবস্থিত বাসা থেকে অপহরণ করা হয়।  

অপহরণকারীরা ভিকটিমকে পতেঙ্গা সমুদ্র সৈকত, পাহাড়তলী কর্নেল হাট এবং আকবর শাহসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায়। এ সময় আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর মধ্যে পাঁচ লাখ টাকা নগদে আদায় এবং বাকি ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক নেয়া হয়। পরে অপহরণকারীরা ভিকটিমকে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকার সামনে রেখে পালিয়ে যায়।  

অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সামনে থেকে আবেদীন আল মামুন ও তার গাড়িচালককে উদ্ধার করে। পরবর্তীতে একাধিক স্থানে অভিযান চালিয়ে পর্যায়ক্রমে নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপির আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, আটক যুবকেরা নিজেদেরকে দীর্ঘদিন ধরে এলাকায় নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে আসছে। তবে কাগজে-কলমে কোথাও তাদের সমন্বয়ের পথপদবী নাই।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর