পাবনায় ট্রাকচাপায় দুইজন নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২:৩৯ পিএম

পাবনা-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় রবিউল ইসলাম (৭০) ও মোমিন মিয়া (৫০) নামের দুইজন নিহত হয়েছেন।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার পুটিগারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আতাইকুলা থানার পুটিগারা গ্রামের তরুণ প্রামাণিকের ছেলে রবিউল ও পোহাই খার ছেলে মোমিন। 

মাধবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রবিউল ও মোমিন দুইজন একটি ভ্যান গাড়িতে পাশের একটি রাইস মিলে ধান ভাঙাতে যাচ্ছিলেন। 

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ উদ্ধার

পুটিগারা নামক স্থানে হঠাৎ তাদের বহনকারী ভ্যানটি ভেঙে রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেক জন মারা যান। 

ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। 


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর