সুন্দরবনে কাঁকড়া ধরায় গ্রেপ্তার দুই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০২:৫৬ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার করার সময় দুইজনকে আটক করেছে মোংলা নৌ পুলিশ। 

রোববার (৯ জানুয়ারি) সকালে মোংলার পশুর নদী থেকে তাদের আটক করে নৌ পুলিশ। আটক রবিউল শেখ (৩২) ও মো. শাহজাহান শেখ (৪১) মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের বাসিন্দা। 

মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ হোসেন জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সুন্দরবনের ভেতরে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা বনবিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। 

সকালে নিয়মিত টহলের সময় দুই কাঁকড়া শিকারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কাঁকড়াসহ এ কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। 

তাদের বিরুদ্ধে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনকর্তাদের সহযোগিতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: নির্বাচনের তিনদিন পর মিললো পরাজিত প্রার্থীর মরদেহ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারি বনসংরক্ষক) মো. এনামুল হক বলেন, যেহেতু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা রয়েছে, তাই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বনের ভিতরে শিকারিরা ঢুকছে সেই প্রশ্নে তিনি বলেন, বিশাল বনে তাদের (বনবিভাগ) জনবল কম থাকায় হয়তো রাতের বেলা কোনভাবে তারা ঢুকে পড়েছে। 


একাত্তর/এসজে 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর