কারাগারে ফাঁসির আসামির হাতে মোবাইল, তদন্তে কমিটি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৫:৩৫ পিএম

গাজীপুরের কাশিমপুর কারাগারে বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের কাছে মোবাইল পাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে মাসের পর মাস ধরেও কারাগারের গেটে এসেও স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে না পেরে ফিরে যাচ্ছেন দূর-দূরান্তের লোকজন।

অথচ ফাঁসির কনডেম সেল থেকেই নূর হোসেন মোবাইল ফোনে নির্বাচনী তৎপরতা চালিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ছে।

এমন বাস্তবতায় লোকজনের মধ্যে কারাগারের হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মতো দুর্ধর্ষ অপরাধীদের নানা অপতৎপরতা নিয়ে ক্ষোভ আর নানা প্রশ্ন জেগে উঠছে।

খুনি নূর হোসেনের মোবাইল ফোন ব্যবহারের খবর উর্ধ্বতন কারা কর্তৃপক্ষের কানে গেলে গত ৫ জানুয়ারি কনডেম সেলে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাবেক ওসি প্রদীপের রাষ্ট্রীয় পদক বাতিল চায় রাষ্ট্রপক্ষ

এরপরই ডান্ডাবেরি লাগানো হয় তাকে। কিভাবে কঠোর নিরাপত্তার মধ্যেও এমন সুরক্ষিত জায়গায় মোবাইল ফোন গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

নূর হোসেনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারের পরে কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির  অপর সদস্যরা হলেন, প্রধান কারারক্ষী আসাদুর রহমান ও সদস্য সচিব ডেপুটি জেলার নুরুল মবিন। এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে  তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে কাশিমপুর কারাগারে বন্দী হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটিয়েছেন।

কারাগারের ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ক্যামেরায় ওই চিত্র ধরা পড়েছে। তদন্তে সত্যতা পাওয়া যায় ওই ঘটনার।

একশ্রনির অসাধু কর্মকর্তা-কর্মচারির জোগসাজোসে একের পর এক অবাক করা এসব অপরাধমূলক কর্মকাণ্ড কাশিমপুর কারাগারের ভেতরে চলছে বলেই দাবি সংশ্লিষ্টদের।


একাত্তর/টিএ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে খোলা জায়গায় রাখা পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা দুই কোটির বেশি টাকার মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর