নোয়াখালী জেনারেল হাসপাতালের পরিত্যক্ত মালামালে আগুন, তদন্তে কমিটি গঠন

আপডেট : ০৪ মে ২০২৫, ০৩:১৮ পিএম

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে খোলা জায়গায় রাখা পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহের কিছু ক্যাবলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। 

রোববার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালের জরুরি বিভাগ ও রোহিঙ্গা ওয়ার্ডের মধ্যবর্তী চলাচলের রাস্তার পূর্ব পাশে খোলা জায়গায় পুরোনো কিছু মালামাল স্তূপ করে রাখা হয়েছিলো। বেলা ১১টা ৫ মিনিটের দিকে ওই স্তূপে আগুন লাগে। তা আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মালামালগুলো নিলামে দেয়ার প্রক্রিয়া চলছিলো। এরমধ্যেই আগুন লাগার ঘটনা ঘটেছে। 

তিনি আরও জানান, যে সময়ে আগুন লেগেছে তখন ওয়ার্ডে ডাক্তারদের রোগী দেয়ার রাউন্ডের সময়। আর তখন রোগীর স্বজনার সাধারণত ওয়ার্ডে থাকতে পারেন না। তারা বাইরে থাকেন। ধারণা করা হচ্ছে, কারও ফেলে দেয়া জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগেছে। এরপরও আগুনের ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে কি না, তা তদন্ত করা হবে। তিন সদস্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। যারা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ  জানান, সকাল ১১টা ২৫ মিনিটে হাসপাতালের পুরাতন মালের স্তূপে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তবে কি কারণে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।   

আরবিএস
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর