খেলা দেখতে লোকালয়ে হাজারো রোহিঙ্গা, নিরাপত্তা নিয়ে সংশয়

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

একই সময়ে টেকনাফের বিভিন্ন এলাকায় চলছে একাধিক ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছে রোহিঙ্গাদের নিজস্ব ফুটবল দল। আর এইসব খেলা দেখতে ক্যাম্পের বাইরে আসে হাজার হাজার রোহিঙ্গা।

এলাকাবাসীর অভিযোগ, খেলার কথা বলে রোহিঙ্গারা প্রায় বিনা বাধায় ক্যাম্প থেকে বের হতে পারে। কিন্তু ইদানিং তাদের সঙ্গে বের হচ্ছে হাজার হাজার সমর্থক। এসময় তারা এলাকায় নানা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। 

টেকনাফের হ্নীলার মোছনি এলাকায় চারদিক পর্দা দিয়ে ঘেরা মাঠে একপক্ষে রঙিখালী একাদশ, দলটি এলাকাবাসীর। অন্য দলটি শালবাগান একাদশ। শালবাগান দলের ১১জনই খেলোয়ারই রোহিঙ্গা । 

রোহিঙ্গা খেলোয়াড়রা জানান, খেলার জন্যে ক্যাম্প থেকে বের হতে তাদের কোন বাধা দেয়া হয়না।

আর রোহিঙ্গা দর্শকরা জানান, তারা নিজেদের দলের খেলা দেখতে নানা কৌশলে ক্যাম্প থেকে বের হয়ে আসেন।

আরও পড়ুন: নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অংশগ্রহণকারী রোহিঙ্গা খেলোয়াড়দের পাশাপাশি হাজার হাজার রোহিঙ্গা সমর্থক বিনা বাধায় ক্যাম্পের বাইরে চলে আসায় এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন টেকনাফের বাসিন্দারা। 

তবে খেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নূর বলেন, খেলার ক্ষেত্রে এলাকাবাসী ও রোহিঙ্গারা মিশলে কোন সমস্যা হবে বলে মনে করেন না আয়োজকরা। 

আর এলাকার লোকজন বলেন, খেলায় টিকেট বিক্রির জন্যে আয়োজকরা রোহিঙ্গাদের অবাধে মাঠে আসতে দেয়। কিন্তু কখনো কখনো খেলা নিয়ে বিরোধ হলে সংঘর্ষ হামলা-পাল্টা হামলার দিকে চলে যায়। 

ক্যাম্পের চারদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন থাকার পরও রোহিঙ্গারা কিভাবে লোকালয়ে আসতে পারে এর উত্তরে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন। 


একাত্তর/এসজে

কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর