রংপুরে শিশু অপহরণ ও হত্যায় দুইজনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

রংপুরের পীরগাছায় সাত বছরের একটি শিশুকন্যাকে অপহরণের পর দাবি করা মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড ও লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ আদেশ দেন। 

নৃশংসতায় নিহত শিশুটির নাম রিয়ামনি (৭)। সে পীরগাছা উপজেলার পরান তাম্বুলপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। রিয়ামনি প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাজা পাওয়া আসামিরা হলেন, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামের আবুল কালামের ছেলে রাসেল মিয়া (১৯) এবং ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে সালাউদ্দিন তালুকদার (২০)। এদের মধ্যে সালাউদ্দিন পলাতক।

মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সালাহ উদ্দিন ও রাসেলসহ অন্যরা অপহরণ করে রিয়ার বাবা ও স্বজনদের ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় তারা শিশুটিকে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ আসাসিদের বাড়ির অদূরে একটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

এক পর্যায়ে পুলিশ রাসেল ও তার সহযোগী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২৫ দিন পর রিয়ামনির লাশ উদ্ধার করে। 

আরও পড়ুন: কুমিল্লায় ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ পাঁচ সদস্য আটক

এ ঘটনার নিহতের বাবা আব্দুর রহিম বাদি হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ রাসেল ও সালাহউদ্দিনসহ সাত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত সালাহউদ্দিন ও রাসেলকে দোষি সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ এবং মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় রাসেল কাঠগড়ায় উপস্থিত থাকলেও সালাহউদ্দিন পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর