নাটোরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৫:৩০ পিএম

নাটোরের ছাতনী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নাটোর সদর থানা পুলিশ। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পরিবারের উপর অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে বিকাল সাড়ে ৩ টার দিকে ছাতনী ভাটপাড়ায় খালার বাড়ির উদ্দেশ্যে রওনা হন ওই কিশোরী। মাতনগর থেকে পায়ে হেঁটেই ছাতনী দিয়ারে প্রায় সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পৌঁছালে মো: শহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তি মেয়েটিকে তার খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে।

পথে এলাকার বখাটেদের নজরে পড়ে শহিদুল ও ওই কিশোরী। তাদের পিছু নিয়ে ভাটপাড়া শ্মশানঘাটের মাঝামাঝি এলাকায় আসে তারাও। এসময় অভিযুক্তরা ওই কিশোরীকে একটি লেবু বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। 

ধর্ষণের দায়ে অভিযুক্তরা হলেন, মোহা শরিফুল ইসলাম (২২), মো: লিটন (২৩), মন্ডল (২৪), নয়ন শেখ (২৫), রাজু  (২৫), কাজল (২৫), আসতুল (৩৮) ও আমিনুর রহমান। 

আরও পড়ুন: বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত

পরে গোপন তথ্যের ভিত্তিতে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে ধর্ষণকারীদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। একইসময় ওই কিশোরীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। ধর্ষণকারীদের মধ্যে এখনও তিনজন পলাতক রয়েছেন।


একাত্তর/আরবিএস  

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর