নাসিক নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:০৭ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল আটটায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল চার পর্যন্ত। শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ইতিমধ্যে ভোট দিয়েছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভিও হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকার। নাসিকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুলেছেন অনেক ভোটার। তারা বলছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছেন না।

নগরীর ২৫ নং ওয়ার্ডের ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা কয়েকজন ভোটার অভিযোগ করে বলেন, ভোটগ্রহণে অনেক দেরি হচ্ছে। অনেকেই ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। 

জানা গেছে, গত তিন ঘণ্টায় ওই কেন্দ্রে গড়ে ৫০টি করে ভোট পড়েছে।

তবে প্রিজাইডিং অফিসারের দাবি, অনেকেই ভোট দেওয়ার প্রক্রিয়াটি বুঝতে পারছেন না। এ কারণে দেরি হচ্ছে। আবার অনেকে বয়স্কদের ভোট নিতেও সময় লাগছে।

তিনি আরও  দাবি করেন, অনেক ভোটারের হাত ঘামা থাকার জন্য মেশিন ফিঙ্গার রিড করতে পারছেনা।

image


এদিকে একই অভিযোগ পাওয়া গেছে নগরীর দেওভোগ বালক বিদ্যালয় কেন্দ্রে।

কেন্দ্রটির ভোটারদের অভিযোগ, ইভিএম বুঝতে না পেরে ভোট দিতে দেরি হচ্ছে। আর এতে বাহিরে লাইনে দাঁড়ানো ভোটাররা বিরক্ত হচ্ছেন।

আরও পড়ুন: শতভাগ নিশ্চিত নৌকা জিতবে: ভোট দিয়ে আইভি

নাসিকে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন ও হিজড়া ভোটার ৪ জন। ভোটের মাঠে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বি রয়েছেন।



একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা,...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর