সারাজীবন আমার একটাই মার্কা: শামীম ওসমান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:০০ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কা হারবে না বলে প্রত্যয় জানিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সারাজীবন তার একটিই মার্কা, সেটি নৌকা মার্কা।

নাসিক নির্বাচনে ভোটের একদম শেষ সময়ে রোববার বিকেল পৌনে চারটার দিকে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় শামীম ওসমানের সঙ্গে তার অনুসারীরাও ছিলেন।

ভোট দেয়া শেষে নৌকা মার্কা জয় কামনা করে শামীম ওসমান বলেন, বেশ কিছুদিন ধরে দলের জাতীয় পর্যায়ের নেতারা এসেছেন, পরিশ্রম করেছেন। এর ফলাফল পাওয়া যাবে।

তিনি বলেন, ‘নৌকার নির্বাচন করেছি। নৌকা ছাড়া কথা বলিনি। হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্ট আছে, দুঃখ আছে। তবে আমি শেখ হাসিনার একজন যোদ্ধা’।

এই সংসদ সদস্য আরও বলেন, যারা কষ্ট দিয়েছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন। নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে এবং নারায়ণগঞ্জে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

শামীম ওসমান বলেন, পরিবেশ সুষ্ঠু রাখায় সাংবাদিকদেরও অবদান রয়েছে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানান।

এছাড়া বলেন, নির্বাচনকে সংঘাতময় বলা ফ্যাশন। কিন্তু নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়েছে। দুই পক্ষই বলছে, ভোট সুষ্ঠু হয়েছে। জনগণ খুশি থাকলে সেটাই বড় সন্তুষ্টির জায়গা।

আইভী যদি নির্বাচনে হেরে যান, তাহলে প্রার্থী হারবেন নাকি নৌকা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না। যদি বলে এখানে কোনও কথা নেই’।

আইভী তার কাছে ভোট চেয়েছেন কি না, প্রশ্নের জবাবে বলেন, তিনি ভোট চাননি। এছাড়া বলেন, ‘উনি জানেন, উনি যদি ভোট না–ও চান, আমি সবার কাছে ওনার ভোট চাইব’।

নিজের ভোটকেন্দ্রে পরিবর্তন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘অনেকেই আমার বাড়ি থেকে কাউকে প্রার্থী করতে চেয়েছিলেন, এ কারণে আমি ভোটকেন্দ্র পরিবর্তন করে নিয়েছিলাম’।

দেশের সামনে অনেক ষড়যন্ত্র আছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, দেশের অগ্রগতিকে থামিয়ে দেয়ার জন্য ভৌগোলিক কারণে দেশি–বিদেশি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে’।


একাত্তর/আরবিএস/এনএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর