নৌকার আইভী আবারো নারায়ণগঞ্জ সিটির মেয়র

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:১০ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র পদে আবারও নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

১৯২ কেন্দ্রের বেসরকারি ফলে দেখা গেছে, নৌকা মার্কা পেয়েছে এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কা পেয়েছে ৯২ হাজার ১৬৬ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) সকাল আটটায় সিটির ১৯২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম পুরো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ইভিএমে ভোট হলো।

ভোট শুরুর পর মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার প্রার্থী তৈমূর আলম খন্দকার বড় কোনো অনিয়মের অভিযোগ করেননি।

একাত্তরের প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে।

শীতলক্ষ্যা তীরের নগরীর সব ওয়ার্ডেই তরুণ থেকে বৃদ্ধ তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ নিতে আগ্রহ নিয়েই ভোট কেন্দ্রে এসেছেন।

image


মেয়র পদের অন্যতম প্রধান প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াত আইভি নগরের শিশুবাগ স্কুলে বেলা ১১টার কিছু আগে ভোট দিয়ে বলেন, ‘ভোট সুষ্ঠু হলে বিজয়ী হবো। নৌকা জিতবেই’।

আর হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেয়ার পর বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব’।

ভোট নিয়ে আইভীর অভিযোগ ছিলো ইভিএম এর ধীরগতি নিয়ে। অন্যদিকে নিজের কর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখতে না পাওয়ার অভিযোগ করেছে তৈমূর।

আমাদের প্রতিবেদকরা জানাচ্ছেন, কিছু কেন্দ্রে ধীরগতিতে চলছে ইভিএম। এজন্য ভোট দিতে অনেক বেশি সময় লাগছিলো। বাড়ছিলো ভোটারের অপেক্ষার প্রহর।

বিশেষ করে বয়স্ক ভোটারদের ইভিএমে ভোট দিতে অসুবিধায় পড়তে দেখা গেছে। অনেকেরই ভোট দিতে দীর্ঘ সময় লাগে। এ জন্য প্রার্থীরাও অসন্তোষ প্রকাশ করেছেন বার কয়েক।

এবারের নির্বাচনে মেয়র পদে সাত জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

image


পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোট দেয়ার  সুযোগ পেয়েছেন। মোট ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোট নেয়া হয়েছে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে নারায়ণগঞ্জ শহরে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এজন্য পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যদেরও সহায়তা নেয়া হয়েছে।


একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর