প্রশাসনিক ও ইভিএম কারচুপিতে পরাজয়: তৈমূর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯ পিএম

আইভীকে লক্ষাধিক ভোটের হারানোর প্রত্যাশা ছিলো কিন্তু উল্টে যাওয়া ফলে পরাজয়ের দুই কারণের কথা বললেন তৈমূর আলম খন্দকার। ‘প্রশাসনিক ও ইভিএমের কারচুপির কারণে’ তাকে ভোটে হারতে হয়েছে বলে জানিয়েছেন এই বিএনপি নেতা ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা। 

তবে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বলেও জানান স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা চলার মধ্যেই সন্ধ্যায় মাসদাইরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে আসেন তিনি। 

সংবাদ সম্মেলনে তৈমূর আলম বলেন, প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এবং ইভিএমের কারচুপির জন্য তাকে এ পরাজয় বরণ করতে হয়েছে। এ পরাজয়কে পরাজয় মনে করেন না তিনি। এসময় জনগণকে ও মিডিয়াকে ধন্যবাদ জানান তিনি। 

তিনি আরও বলেন, ‘জনগণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল। তারা ভোটটা দিতে পারেনি। মেশিনটা স্লো। ভেতরে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে; না হলে এত ডিফারেন্স হতে পারে না।’

ভোটে অংশ নিয়ে তাকে সরকারের সঙ্গে ‘খেলতে’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা খেলা হয়েছে সরকার ভার্সাস জনগণ, সরকার ভার্সাস তৈমুর আলম খন্দকার।’

আরও পড়ুন: তৈমূরের প্রতিশ্রুতি দেওয়া কাজও করবেন আইভী

ভোটের আগের-পরের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তৈমূর বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমার জন্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল নির্বাচন কমিশন ও প্রশাসন; পুলিশের আচরণ।’

গ্রেপ্তার-হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, ‘নির্বাচনে যারা ব্যস্ত ছিলেন, তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা থেকে আওয়ামী লীগের লোক আসার পর থেকে গ্রেপ্তার করা শুরু হয়েছে। এ অবস্থায় একজন মানুষ স্বতন্ত্র দাঁড়িয়ে কিভাবে ঠিক থাকতে পারে?’

image


প্রসঙ্গত, বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও এই নির্বাচনে তৈমূর স্বতন্ত্র প্রার্থী হলেও দলের স্থানীয় নেতারা তার সঙ্গেই ছিলেন। তবে এই নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যপদ হারাতে হয় তাকে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তৈমূর আলমের খন্দকারের পদ-পদবি লাগে না। বিএনপি রক্তের সঙ্গে মিশে গেছে। এটা নিয়ে মরতে চাই।’

উল্লেখ্য, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তৈমূর আলম খন্দকার প্রার্থী হলেও সেবার দলীয় সিদ্ধান্তে ভোটের আগেরদিন তাকে সরে যেতে হয়েছিল। ২০১৬ সালে পরের নির্বাচনে বিএনপি প্রার্থী করেছিল সাখাওয়াত হোসেনকে।


একাত্তর/জো

নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ভোটের মাঠে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। তবে এই অভিযোগতে পাত্তা...
সরকার দলীয় এমপি ও মন্ত্রীদের বাহিনী যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে এবং তাদের আইনের আওতায় আনা না গেলে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না।
প্রসঙ্গ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন (নাসিক) হলেও শুরু থেকেই শামীম ওসমান আর সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্ব জায়গা করে নিয়েছিলো গণমাধ্যমের শিরোনামে।সেসময় একদিকে শামীম ওসমানকে গডফাদার বলে আখ্যায়িত...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর