শামীম ওসমানের ভোট দেওয়া কেন্দ্রে হেরেছেন আইভী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৫:১৩ পিএম

প্রসঙ্গ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন (নাসিক) হলেও শুরু থেকেই শামীম ওসমান আর সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্ব জায়গা করে নিয়েছিলো গণমাধ্যমের শিরোনামে।

সেসময় একদিকে শামীম ওসমানকে গডফাদার বলে আখ্যায়িত করেছেন আইভী, অন্যদিকে প্রার্থীকে নয় প্রতীককে সমর্থন করছেন বলে বক্তব্য দেন শামীম ওসমান।

এতসব আলোচনা আর শঙ্কার মধ্যে কোন সহিংসতা ছাড়াই শেষ হয় নাসিক নির্বাচন। ভোটের জয়-পরাজয়ের হিসাবে আইভী-তৈমুরের নাম প্রধান হলেও আবারও সামনে এসেছে শামীম আর আইভীর দ্বন্দ্ব।

মোট ১৯২ টি কেন্দ্রের বেশিরভাগেই আইভী জয় পেলেও শামীম ওসমানের ভোট দেওয়া কেন্দ্রে সম্মিলিতভাবে হেরেছে নৌকা।

নির্বাচনের দিন রোববার বেলা সাড়ে তিনটায় নগরের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দেন শামীম ওসমান। এই স্কুলে মোট তিন কেন্দ্রের ফলাফলে দেখা যায় নৌকা পেয়েছে ১ হাজার ২০১ ভোট। প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক পেয়েছে ১ হাজার ২৯৯ ভোট।

আরও পড়ুন: ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন, নিয়োগে সার্চ কমিটি

এ বিষয়ে শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, উত্তর চাষাঢ়া তার পারিবারিক এলাকা। এবারই প্রথম তিনি মাজদাইরের আদর্শ স্কুলে ভোট দিয়েছেন। তিনি এখানকার নতুন ভোটার।

সিটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য তড়িঘড়ি করে তিনি ভোটার এলাকা পরিবর্তন করে এখানকার ভোটার হয়েছেন। এটি মূলত হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের এলাকা। তবে তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে নৌকা জিতেছে।

প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট ১৯২টি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।

৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে মেয়র পদে জয়ী হয়েছেন আইভী।


একাত্তর/টিএ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ৯৯ জনের নাম উল্লেখ করে  আসামি করা হয়েছে। 
বর্তমান সরকারের দেড় দশকে এই প্রথম নাগরিক সমস্যা সমাধানে এক টেবিলে বসেছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী তিন জনপ্রতিনিধি সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমান।
আগামী ৪ জানুয়ারি নারায়নগঞ্জে দলীয় জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান। 
নারায়ণগঞ্জ -৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, এদেশের সাধারণ মানুষ নয়, কিছু বড়লোক, বড় বড় কিছু সুশীল দেশ বিক্রি করে খায়।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর