ফেন্সিডিল পাচারের সময় দুই ভুয়া সাংবাদিক আটক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ফেন্সিডিল পাচারের সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩'এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০২ বোতল ফেন্সিডিল ও একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার জব্দ করা হয়েছে।

image


আটকৃকতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (২৮) ও একই জেলার দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪৪)।

আটকের সময় অভিযুক্তদের কাছ থেকে দুটো মোবাইলও জব্দ করা হয়েছে। 

image


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল অবৈধপথে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে এনে টাঙ্গাইলে বিক্রি করতো।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আটককৃতদের বিরুদ্ধের নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় মামলা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিলের বাজারমূল্য ৬ লাখ ২ হাজার টাকা।


একাত্তর/টিএ/আরএ

একাত্তর টিভিতে সংবাদ প্রকাশের পর অবশেষে রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ বালুর গদি উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১শ' বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার বিকেলে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর