রূপগঞ্জে একাত্তর টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ১৩ মে ২০২৫, ০৪:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, আড়াইহাজার থানা প্রেসক্লাব, আড়াইহাজার রিপোর্টাস ক্লাবের সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী ফারুক মোল্লা, বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজলসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর ন্যক্কারজনক হামলা প্রমাণ করে, কুচক্রী মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়।

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাংবাদিকরা বলেন যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 

সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিক রিয়াজের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে সাংবাদিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। 

এর আগে গত বুধবার (৭ মে) রাতে সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ের সামনে স্থানীয় সন্ত্রাসী ফারুক মোল্লা, তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লাসহ অজ্ঞাত আরও ৬/৭ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। 

এসময় তারা রিয়াজ হোসেনের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় আমার চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আহত সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট বাদী হয়ে সাতজন নামীয়সহ আরেয় অজ্ঞাতনামা পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়র করেছেন। 

এদিকে এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে হয়রানি মূলক মামলাসহ সাংবাদিক রিয়াজ ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি দিচ্ছে অভিযুক্ত সন্ত্রাসী ফারুক ও তার পরিবারের লোকজন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা।

হামলাকারী নিজের রক্ষা করা জন্য সোশ্যাল মিডিয়াতে রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর