আরসা প্রধানের ভাই শাহ আলীর বিরুদ্ধে তিন মামলা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৭:৫৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক মিয়ানমারের উগ্রবাদী সংগঠন আরসা’ প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর ভাই শাহ আলীর বিরুদ্ধে অপহরণ, অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও  মাদক আইনে এপিবিএন ও এক অপহৃতের পরিবার মামলা দায়ের করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান, শাহ আলী দীর্ঘদিন সৌদিয়াতে অবস্থান করছিলেন। সৌদি সরকার তার অপরাধের বিষয়ে জানতে পারলে শাহ আলীকে আটকের চেষ্টা করে।

পরে সৌদি সরকারের তাড়া খেয়ে শাহ আলী বাংলাদেশে পালিয়ে ক্যাম্পে আশ্রয় নেয়। গত ১৬ জানুয়ারি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহর ভাই শাহ আলী ক্যাম্পে অবস্থান নিয়েছেন, এমন তথ্য পায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এই তথ্যের ভিত্তিতে ড্রোন দিয়ে তল্লাশি করা হয়। আরসার প্রধান আতাউল্লাহর ভাই শাহ আলী সেখান অবস্থান করার তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে রোববার তাকে আটক করতে সক্ষম হয় এপিবিএন।

আরও পড়ুন: দেশে করোনা রোগীদের ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত: গবেষণা

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কবে থেকে কেন এই ক্যাম্পে অবস্থান নিয়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।  

অধিনায়ক নাইমুল জানান, শাহ আলী আরসা প্রধান আতাউল্লাহর বর্তমান অবস্থান নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছে। তিনি বলেন, আতাউল্লাহ মিয়ানমারের একটি গহীন পাহাড়ের আস্তানায় অবস্থান করেছে।

শাহআলী কিভাবে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড পেলো তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান নেন। তখন থেকেই এসব ক্যাম্পকেন্দ্রিক নানা ধরনের অপকর্ম করে আসছিল বলে বিস্তর অভিযোগ উঠে আরসার বিরুদ্ধে।


একাত্তর/টিএ

শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী সুমন ভূঁইয়াসহ ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলায় চার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর