ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, রাখাল রাহার বিরুদ্ধে আরেক মামলা

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় এই মামলার আবেদন করা হয়। 

অভিযোগে বলা হয়, গেলো ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মামুনুর রশীদ নামের এক ব্যবসায়ী এই মামলার আবেদন করেন। 

মামলার বাদি মামুনুর রশীদ বলেন, আল্লাহ ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির কারণে শিবগঞ্জ থানায় একটি মামলার আবেদন করা হয়েছে। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে এনসিটিবির পাঠ্যবইয়ের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) শাকিল হাসান জানান, এজাহার গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে পরামর্শ করে মামলা গ্রহণ করে এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই অভিযোগে সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি রাখাল রাহার বিরুদ্ধে একটি মামলা করেন। 

আরবিএস
শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী সুমন ভূঁইয়াসহ ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলায় চার...
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলকর্মী মতিউর রহমানের হত্যার প্রায় সাড়ে ৯ বছর পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও র‍্যাব কর্মকর্তাসহ ২৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর