সম্পত্তির জন্য বাবাকে হত্যা, ছেলে ও পুত্রবধূ আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৫:১৬ পিএম

রাজশাহীতে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মহানগরীর দামকুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে নিহত সাজ্জাদ হোসেনের মরদেহ বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এর আগে আটক করা হয় অভিযুক্ত ছেলে স্বপন ও তার স্ত্রী সুমি খাতুনকে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাতে সাজ্জাদ হোসেন নিখোঁজ হন। এরপর তার ভাই সাজদার রহমান থানায় একটি জিডি করেন। 

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এই জিডির সূত্র ধরে পুলিশ তার ছেলে স্বপন ও তার স্ত্রী সুমিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বপন তার বাবাকে মাথায় পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গলাকেটে হত্যার কথা স্বীকার করেন। 

পুলিশ আরও জানায়, হত্যার পর স্বপন ও সুমি মিলে সাজ্জাদের মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেন।


একাত্তর/এসজে

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর