কুয়াকাটায় ভেসে এলো আরেকটি মৃত ডলফিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০:৪৩ এএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরেকটি মৃত ইরাবতী ডলফিন। 

রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সমুদ্রের জোয়ারে ডলফিনটি ভেসে এসে পশ্চিমের সৈকতের কম্পিউটার পয়েন্ট এলাকার বালুচরে আটকে পড়ে।

কুয়াকাটা সৈকতে বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় নিয়োজিত ব্লু গার্ড সদস্য হাবিব আকন প্রথমে মৃত ডলফিনটি দেখতে পান।

প্রায় সাড়ে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটির একটি পাখনা কাটা ছিলো। এর গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিলো।

প্রত্যক্ষদর্শী ও পরিবেশ কর্মীরা বলেন, ডলফিনটিকে সদ্য মেরে ফেলা হয়েছে। কারণ তার শরীর গরম ছিলো ও জাল পেঁচানো ছিলো। 

তারা ধারনা করছেন, সাগরে মাছ শিকাররত জেলেদের জালে এটি আটকা পড়ায় এটিকে মেরে সাগরে ফেলে দেয়ায় সাগরে ভাসতে ভাসতে এটি সৈকতের বালুচরে আটকা পড়ে। 

আরও পড়ুন: ফেসবুক পোস্ট নিয়ে তিন দফা সংঘর্ষ, আহত ২০

এসময় কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা ডলফিনটি দেখতে ভিড় করে। পড়ে ব্লুগার্ড সদস্যরা ডলফিনটি উদ্ধার করে সৈকতে বালুচাপা দেয়।

ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সামুদ্রিক এ সম্পদ রক্ষা করা না গেলে সামুদ্রিক পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই এ সম্পদ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত হওয়া প্রয়োজন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির আহবায়ক রুমান ইমতিয়াজ তুষার জানান, গত বছর সৈকতে ২২টি মৃত ডলফিন ভেসে এসেছে। এগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে এখন পর্যন্ত কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি মৎস্য বিভাগ ও গবেষকরা। 


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর