বোদায় কবর খুঁড়ে ১২ কঙ্কাল চুরি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:২৫ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি পুরনো গোরস্থান থেকে ১২টি কবর খুড়ে মরদেহ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বটতলি এলাকায়। 

স্থানীয় সাইদুল হাসান হিরু জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে গোরস্থানের পাশে ছাগল বাঁধতে গেলে হঠাৎ করে তার চোখ পড়ে কবরের দিকে। কাছে গিয়ে তিনি দেখতে পান ১২টি কবর খুড়ে আবার মাটি দিয়ে ভরাট করা হয়েছে। 

এর মধ্যে একটি কবরে মরদেহের কোন চিহ্ন পাওয়া যায়নি, অরক্ষিত অবস্থায় কবরটি পড়ে আছে। পরে প্রশাসনকে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা।  

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান জানান, বটতলি গোরস্থানটি অনেক পুরনো। এই গোরস্থান থেকে মঙ্গলবার দিবাগত রাতে ১২টি কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত দুই চোর

তবে যেসব কবর থেকে চুরি হয়েছে সেগুলো গত সাত থেকে আট মাসের মধ্যে দাফন করা বলে জানান তিনি। 

এদিকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, কোন মৃত ব্যক্তির স্বজনরা যদি মরদেহ চুরি হয়ে যাওয়ায় সন্দেহ মনে করেন তাহলে তারা থানায় অভিযোগ করবেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর