মারামারি ও ব্যাক্টেরিয়ার আক্রমণে মারা গেছে ৯ জেব্রা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৮:০৪ পিএম

অবশেষে জানা গেলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর কারণ। এই ঘটনায় নাশকতা বা কর্তৃপক্ষের গাফলতির প্রমাণ পাননি বিশেষজ্ঞরা। 

মৃত জেব্রার নমুনা পরীক্ষার পরে বিশেষজ্ঞ দল জানিয়েছে, পাঁচটি জেব্রা পাঁচ ধরণের ব্যাক্টেরিয়ার আক্রমণ এবং চারটি নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদের তিন বিশেষজ্ঞ, ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর মো. শহিদুল্ল্যাহ্ ও গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিয়ে এই বিশেষজ্ঞ দল গঠিত হয়।

গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেব্রাগুলো মারা গেছে। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সাফারি পার্কে বৈঠকে বসেন বিশেষজ্ঞদল।

বৈঠক শেষে বিকেলে গাজীপুর সাফারি পার্কে অবস্থিত ঐরাবত বিশ্রামাগারে সাংবাদিকদের বিস্তারিত জানায় বিশেষজ্ঞ দল। 

দুই জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু শুরু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রেখেছিল। তবে গত সোমবার সন্ধ্যার পর পার্কে জেব্রার মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণসহ নানা কারণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে।

তিনি জানান, জেব্রা দলবেঁধে চলে। মৃত্যুর আগ থেকে এদের মধ্যে কোন রোগের উপসর্গ দেখা যাচ্ছে না। এরা বন্য প্রাণী হওয়ায় এদের কাছেও যাওয়া যায় না। 

হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়, সাথে সাথে শুরু হয় শ্বাসকষ্ট এবং পেট ফুলে গিয়ে মুখ দিয়ে ফেনা বেরুতে থাকে। একসময় জেব্রাগুলো মারা যায়।

করোনা সন্দেহে মৃত জেব্রাগুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো নেগেটিভ এসেছে। খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে এমন সন্দেহে খাবারও পরীক্ষা করা হয়েছে।

তবে জেব্রাগুলো যে খাবার খাচ্ছে, তা পার্কে থাকা অন্যান্য প্রাণীগুলোও খাচ্ছে। খাদ্যে বিষক্রিয়ায় জেব্রার মৃত্যু হলে অন্যান্য প্রাণীগুলোরও মৃত্যু হতে পারতো। কিন্তু তা হয়নি।

একাত্তর/এআর

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর পর ১১টি জেব্রার মৃত্যুর পাশপাশি একটি বাঘের মৃত্যু হয়েছে। আর এ ঘটনার জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই দায়ি করলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য...
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর পর ১১ জেব্রার মৃত্যুর পাশপাশি একটি বাঘেরও মৃত্যু হয়েছে। গত ১২ জানুয়ারি বাঘটির মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখে পার্ক কর্তৃপক্ষ।রোববার (৩০...
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুর কারণ উদঘাটনে রোগের লক্ষ্মণ ও পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ আরও দুটি জেব্রা মারা গেছে। এ নিয়ে সেখানে মোট ১১টি জেব্রার মৃত্যু হলো।শনিবার (২৯ জানুয়ারি) সকালে একটি ও সন্ধ্যায় আরেকটি জেব্রা মারা যায়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর