রাবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে চাপা দেওয়া ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তার নাম মো. টিটু (৩৫)।

এস এম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুরে কাশিয়াডাঙ্গার বালিয়া গ্রামে ওই ট্রাকচালকের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: হিমেলের মৃত্যুতে হত্যা মামলা করবে প্রশাসন: রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দু’টি আবাসিক হল ও একটি ২০তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। ২০তলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে শহীদ হবিবুর রহমান হলের দক্ষিণ পাশে। এই ভবনগুলো নির্মাণ করতে বেশ কয়েকটি ট্রাকযোগে নির্মাণ সামগ্রী আনা-নেওয়ার কাজ করছে। মঙ্গলবার রাতে শহীদ হবিবুর রহমান হলের দিক থেকে মোটরসাইকেলে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন হিমেল ও রিমেল। এ সময় নির্মাণাধীন ২০তলা একাডেমিক ভবনের গেটের সামনে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিমেল মারা যান। আহত হন রিমেল।  

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদে হিমেলের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিয়ে নাটোরের উদ্দেশে রওনা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা। 

উল্লেখ্য মাহমুদ হাবিব হিমেল চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী।

এদিকে হিমেলের জানাজায় অংশ নিয়ে হিমেলের পরিবারকে ক্ষতিপূরণ, মামলার খরচ এবং আহত আরেক শিক্ষার্থী রিমেলের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।


একাত্তর/এআর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। 
কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর