রাবি শিক্ষার্থীদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:২৬ পিএম

ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। 

সোমবার বেলা বারোটার দিকে মহানগরীর মেহেরচণ্ডী রেল ক্রসিংয়ে জড়ো হয়ে  রেললাইনে ওপর বসে বিক্ষোভ শুরু করেন তারা।

এসময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে বেলা ১১টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হন শিক্ষার্থীরা। 

পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় চারুকলার সামনে রেল লাইনে গাছের গুঁড়ি ফেলেন তারা। পরে তারা মেহেরচণ্ডী রেল ক্রসিং এ অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। 

রেললাইন অবরোধের ফলে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। 

আর খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন সরদহ স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। 

এর আগে কয়েকদিন ক্লাস-পরীক্ষা বর্জন করলেও রোববার সকাল থেকেই সারাদেশে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ঘোষণা দিয়ে আন্দোলনে নামে কোটাবিরোধীরা। 

রোববার দুপুরের পর থেকেই সড়ক অবরোধের খবর আসতে থাকে। এতে রাজধানীসহ বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে তীব্র যানজট দেখায়। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। 

সারাদিন আন্দোলন চালিয়ে রাতে অবরোধ থেকে সরে যান বিক্ষোভকারীরা। তবে সোমবার বেলা সাড়ে তিনটা থেকে আবার অবরোধের ঘোষণা দেন তারা। তবে বিভিন্ন জায়গায় সকাল থেকেই আন্দোলন শুরু করেছেন অনেকেই। 

এদিকে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা যে অবরোধ-ধর্মঘটের আন্দোলন চালাচ্ছে, সেখানে বিএনপির অংশগ্রহণ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আর উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার বলেও মনে করেন তিনি। 

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

তবে এ আদেশ না মেনে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে শাহবাগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের নাম ঘোষণা করছেন আন্দোলনকারীরা। শনিবার শাহবাগে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা করেন তারা।

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিলো। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জন্য ৫ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিলো।

একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে ওই বছরের ৪ অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট।

আরবি
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। 
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত এ জেলার যাত্রীরা।
কোটা সংস্কার আন্দোলনের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাতদিন পর চালু হয়েছে শেরপুর সদর থানা পুলিশের কার্যক্রম।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর